Hi

০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে হামজা চৌধুরীর ভূমিকা নিয়ে বাড়ছে বিতর্ক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

গত দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। পেশাদার ফুটবলে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও জাতীয় দলে তার ভূমিকা যেন অনেকটাই ভিন্ন। মাঠের খেলায় যেন পুরোদস্তুর একজন স্ট্রাইকার হয়ে উঠেছেন তিনি। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এর মধ্যে তার নামের পাশে যোগ হয়েছে চারটি গোল ও একটি অ্যাসিস্ট। ঘরের মাঠে খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই গোল পেয়েছেন তিনি। ফ্রিকিকসহ মাঠের বিভিন্ন প্রান্ত থেকে গোল করার নৈপুণ্য দেখিয়ে সমর্থকদের নজর কেড়েছেন হামজা। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা। হামজা ফ্রিকিক, কর্নার থেকে গোল করতে পারেন।

বাংলাদেশ ফুটবল দল দীর্ঘ সময় ধরেই একজন কার্যকর ‘নাম্বার নাইন’ বা খাঁটি স্ট্রাইকারের সংকটে ভুগছে। এই অভাব পূরণে কোচ থমাস ডুলি অনেক সময় রক্ষণভাগের খেলোয়াড়দের আক্রমণভাগে নামিয়ে দিচ্ছেন। ভুটানের বিপক্ষে গত ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে কোচ বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই বিতর্কের আবহে হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানোর বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তবে হামজা নিজে তার স্বাভাবিক পজিশন মিডফিল্ডেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি মিডফিল্ডে খেলে অভ্যস্ত এবং কোচ চাইলেও অন্য পজিশনে খেলার ব্যাপারে তার অনাগ্রহ থাকারই সম্ভাবনা বেশি। এখন দেখার বিষয় কোচ কাকে ওই পজিশনে খেলান।

২০০৩ সালের সাফজয়ী দলের স্ট্রাইকার আলফাজ আহমেদ মনে করেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো ভুল সিদ্ধান্ত হবে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘হামজা মিডফিল্ডেই সেরা। রক্ষণভাগ থেকে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানো এবং মাঠের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে তাকে এখানেই খেলা উচিত। স্ট্রাইকার হিসেবে খেলতে হলে যে বিশেষ অভ্যস্ততা প্রয়োজন, হামজার তা নেই।’ তবে আলফাজ স্বীকার করেছেন, হামজা দলের খেলার গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন এবং তার উপস্থিতিতে প্রতিপক্ষ দল বাড়তি চাপে থাকে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও হামজা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন বলে মনে করেন তিনি। সুযোগ হাতছাড়া করেন না সত্যি; তবে স্ট্রাইকার হিসেবে খেলতে হলে অভ্যস্ততারও একটা ব্যাপার আছে।’।

স্ট্রাইকার সংকটের সমাধান প্রসঙ্গে আলফাজের পরামর্শ, ‘আমি কোচ হলে রাকিবকে স্ট্রাইকার হিসেবে বেছে নিতাম। এছাড়া গত ম্যাচে গোল করা ইব্রাহিম কিংবা সুকিও সেই পজিশনে অভিজ্ঞ। দলে গোল করার মতো একাধিক বিকল্প রয়েছে।’ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে আজ হামজাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে দর্শকদের কৌতুহল রয়েছে। তবে যে পজিশনেই খেলুন না কেন, জয় দিয়ে মাঠ ছাড়তে বদ্ধপরিকর বাংলাদেশ দল। আলফাজের মতে, হামজা আসায় দলের স্পিড বহুগুণে বেড়ে যাবে। আজ যে পজিশনেই খেলুক না কেন হামজা, শেষ হাসিটা বাংলাদেশই হাসতে চাইবে।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় দলে হামজা চৌধুরীর ভূমিকা নিয়ে বাড়ছে বিতর্ক

আপডেট : ০৬:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬