Hi

০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: দাবি বিরোধী দলের

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। মঙ্গলবার (১০ই নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি দাবি করেছেন তারা। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এর মধ্যে আর্মি গল্‌ফ ক্লাব, এসবি’র সদর দপ্তরের সামনে, বিভিন্ন থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিনদিন এ ধরনের সহিংসতায় দু’জন আহত হয়েছেন। এছাড়া সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে এবং সাজেক ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত পদক্ষেপ বা গ্রেপ্তারের বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য জনগণের কাছে নেই বলে তিনি অভিযোগ করেন। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দেশে পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের মতো এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির কেন উন্নতি হচ্ছে না, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতটা তৎপর, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সেই তৎপরতার অভাব স্পষ্ট। এছাড়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করে অনায়াসেই বিদেশ চলে যাচ্ছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। সুনামগঞ্জের একটি ঘটনায় উপদেষ্টার বক্তব্য আসামিপক্ষের আইনজীবীর মতো ছিল বলে অভিযোগ করে তিনি ফ্যাসিবাদের প্রতি সরকারের নমনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, সরকারি দলের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, তাদের বিপদের দিনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে।

সংসদীয় দলের বৈঠকে তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা জাতীয় সংকট মোকাবিলায় সম্পৃক্ত থাকতে চান, কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারকে তিনি সতর্ক করে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে ফ্যাসিবাদকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থার পরিচয়ে বিরোধী দলের এক সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলে তিনি এর তদন্ত দাবি করেন। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, গত সাত মাস ধরেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলছেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন দৃশ্যমান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালানো হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিএনপি’র অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ও গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা এবং ভারতের সাথে কূটনৈতিক ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবার দুইদিন পরে বলছেন, না, এটা অসম্ভব।

এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মাতারবাড়ি প্রকল্পের চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র ও দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টার বিষয়টি উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতির কঠোর সমালোচনা করা হয়। পরিশেষে, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে তৎপর থাকার ঘোষণা দেওয়া হয়। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: দাবি বিরোধী দলের

আপডেট : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬