সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে অবস্থিত আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার এই হামলার ফলে শোধনাগার থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিনির্বাপক কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও, সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেয়া পোস্টে দাবি করেছেন যে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণেই এই তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। সারি আরও অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে সৌদি জোট অন্তত ৬০টি বিমান হামলা পরিচালনা করেছে। এদিকে, হুথি-নিয়ন্ত্রিত সানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৭২ জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছেন।
রিপোর্টার নাম: 






















