Hi

০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস কর্মকর্তা: ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে খবর চাউর হয়েছে, তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সরকারের উচ্চপর্যায় থেকে প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তিনি বর্তমানে তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই পালন করে যাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) নিজের সংসদীয় আসনে মাদকবিরোধী একটি সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে তিনি আইন মেনেই অস্ত্র প্রদর্শন করেছিলেন। এই ঘটনাটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক ফায়দা লোটা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশকে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং বেআইনি কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে এই বিভ্রান্তিকর প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, যারা এই অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

সবশেষে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিমন্ত্রীর দপ্তর। তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রেস কর্মকর্তা: ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন

আপডেট : ০২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬