Hi

০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৯ জন দেখেছে

নাটোর রেলস্টেশন এলাকা থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি জব্দ করা হয়। এই ঘটনায় অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ল্যাপটপ চুরির ঘটনার সাথে অন্তর কিংবা তার বাবা অমল কুমার সাহার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

রবিবার রাত ১০টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এসময় নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ল্যাপটপটি উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করেছে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন উপায়ে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে কাপুড়িয়াপট্টি থেকে এটি উদ্ধার সম্ভব হয়।

পুলিশ সুপারের ভাষ্যমতে, অন্তর কুমার সাহার বাবা অমল কুমার সাহা গত বৃহস্পতিবার সকালে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের একটি বগির আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পান। এরপর তিনি নওগাঁয় তার শ্বশুরবাড়িতে চলে যান। ছেলের কাছে ঘটনাটি জানানোর পর ল্যাপটপ নিয়ে নাটোরে ফিরে আসেন তিনি। এই প্রক্রিয়ার মধ্যেই পুলিশ তাদের খুঁজে বের করে এবং ল্যাপটপটি উদ্ধার করে। এ ঘটনায় এর আগে বুধবার রাতে ভুক্তভোগী জার্মান নাগরিক নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

উল্লেখ্য, ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসা জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে সান্তাহার হয়ে ট্রেনে করে নাটোর আসেন। নাটোর থেকে দর্শনা বর্ডার হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। যাত্রা বিরতির সময় নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে বসে থাকাকালীন রেলের পোশাক পরিহিত এক ব্যক্তির সাথে তার সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে কিরিল নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ ওই ব্যক্তির জিম্মায় রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন সেই ব্যক্তি তার ব্যাগসহ ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ল্যাপটপটি উদ্ধার করা হলো।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

আপডেট : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬