Hi

০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৪ জন দেখেছে

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে অব্যাহত চাপ ও আন্দোলনের ফলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন নিশ্চিত। শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, বিরোধীদের বর্তমান বিক্ষোভ সরকারের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এবং শাসকদল এখন ভীত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, বিরোধীদের লড়াই শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সীমাবদ্ধ নয়; বরং এর মূল লক্ষ্য বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো। প্রধান নির্বাচন কমিশনারকে একজন সাধারণ ‘সেবাদানকারী কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে রাহুল তার সমালোচনা করেন। তিনি বলেন, একজন কর্মকর্তার এমন সাহস হওয়া অনুচিত যে তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন না। রাহুল গান্ধীর মতে, জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর ও বড় সমস্যার সমাধান করতে হলে বর্তমান সরকারকে সরানোর বিকল্প নেই।

সাবেক কংগ্রেস সভাপতি তার বক্তব্যে বলেন, লক্ষ্য অর্জনের এই লড়াইয়ে প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, গত তিন-চার দিনে বিরোধী জোট যে তীব্র চাপ সৃষ্টি করেছে, তা যদি একইভাবে বজায় রাখা যায়, তবে এই সরকারের পতন ঘটবেই।

জনপ্রিয়

ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ধরনের ক্ষয়ক্ষতির

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

আপডেট : ০৫:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬