Hi

০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বিশ্ব হার্ট দিবসের মাসব্যাপী কর্মসূচি

হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন শুরু করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউর ক্যাম্পাসে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে হাসপাতালের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভিন্ন অর্জন ও চিকিৎসা খাতের অগ্রগতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) মোহাম্মদ ইব্রাহিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে উন্নত মানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশেই পাওয়া সম্ভব। উন্নত চিকিৎসার জন্য রোগীদের আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক হাসিনা বানু। তিনি বলেন, বাংলাদেশে হৃদ্‌রোগে আক্রান্তদের বেশির ভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। তাই চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা এবং এমন উদ্যোগ নেওয়া, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম হৃদ্‌রোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ দেশের স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন বলেন, ২০২৬ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিরলসভাবে কাজ করছে।

জনপ্রিয়

কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বিশ্ব হার্ট দিবসের মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬