Hi

০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় কারাগারে হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিদিশার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার পটভূমি ও রায়

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। বুধবার আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রতারণার মামলায় কারাগারে হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

আপডেট : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬