Hi

০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চর দখল নিয়ে নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আট থেকে দশজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গম চরাঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সামছু উদ্দিন ও আলাউদ্দিন (৪০)। আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে এবং তারা আরও বেশি দামে জমি বিক্রির চেষ্টা চালায়। এতে দুই পক্ষই আলাদাভাবে চরের জমি বিক্রি করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত আলাউদ্দিন স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তাদের সহযোগিতায় কোপা সামছু বাহিনীকে চর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই বিরোধ একাধিকবার সংঘর্ষে রূপ নেয়। মঙ্গলবার সকালে সেই দ্বন্দ্বই মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে গড়ায়।

সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ সেখানে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয়

তামিল তারকা বিজয়ের সিনেমা বক্স অফিসে গড়েছে নতুন ইতিহাস, আয় ছাড়াল ৩২৮ কোটি টাকা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চর দখল নিয়ে নিহত ৫

আপডেট : ১০:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫