Hi

০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করা উচিৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢ়ুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন।

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনও সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

‘এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢ়ুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি’-উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।

জনপ্রিয়

খাবারের সঠিক সময় ও হজম প্রক্রিয়া: কোন খাবার হজম হতে কতক্ষণ সময় লাগে?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পদত্যাগ করা উচিৎ

আপডেট : ১১:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫