Hi

১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণতার শর্ত শিথিল

২০২৬ সালের হজযাত্রীদের সুবিধার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাসপোর্টের মেয়াদোত্তীর্ণতার শর্ত শিথিল করেছে। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও হজযাত্রী নিবন্ধন করা সম্ভব হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, হজে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় পাসপোর্টের মেয়াদোত্তীর্ণতার বাধ্যবাধকতা শিথিল করা হলেও, হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণের সময় অবশ্যই পাসপোর্টের মেয়াদ তথ্য সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায় হজযাত্রীর ভিসা ইস্যু হবে না।

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আসন্ন ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন কার্যক্রম শেষ হবে রোববার (১২ অক্টোবর)। এই পরিবর্তনের ফলে নিবন্ধন প্রক্রিয়ায় সুবিধা বৃদ্ধি পাবে এবং আগ্রহী হজযাত্রীদের জন্য সময়মতো আবেদন নিশ্চিত হবে।

জনপ্রিয়

হাওরাঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে শিক্ষার্থীরা: শিক্ষকসংকটে ব্যাহত পাঠদান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হজযাত্রীদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণতার শর্ত শিথিল

আপডেট : ১০:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫