Hi

০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১০:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩৮ জন দেখেছে

নিশ্চিত হলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব-‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন। নানা অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে আজ শনিবার যথারীতি শুরু হচ্ছে এই আন্তর্জাতিক আয়োজন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘চায়নিজ ফিল্ম উইক’, যার মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে মোট ১১টি বিভাগ। বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যরে মোট ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেল ৪টায়, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগী হিসেবে প্রদর্শিত হবে ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’। উৎসবের ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা পেয়েছে ৯টি দেশীয় সিনেমা।

এগুলো হলো-সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’। ৯ দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আপডেট : ১০:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬