Hi

০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী |: উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১১ জন দেখেছে

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে পারলে এর সুফল দেশে ও বিদেশে অবস্থানরত সব নাগরিকই ভোগ করবেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে অবস্থিত নিউ ওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও সবাই বাংলাদেশের নাগরিক। তাই যে যেখানেই অবস্থান করুন না কেন, দেশের জন্য ইতিবাচক কিছু করার মানসিকতা থাকা প্রয়োজন। দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা ও স্বাস্থ্যখাতের মহাপরিকল্পনা নিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতে ইংরেজির পাশাপাশি জাপানি, জার্মান ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে স্কুল পর্যায়ে এসব ভাষা শিক্ষার কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান

  • হাসপাতাল উন্নয়ন: আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করা হবে।
  • সেবা সম্প্রসারণ: উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালুর পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা হবে।
  • জনবল নিয়োগ: গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই থাকবেন নারী।

নিয়োগপ্রাপ্ত এই স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ করবেন। প্রান্তিক পর্যায়ে এই সেবা নিশ্চিত করা গেলে জেলা বা বিভাগীয় হাসপাতালে রোগীদের বাড়তি চাপ কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে বড় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।

জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি

  • দক্ষতা বৃদ্ধি: জাপানের শ্রমবাজারে অবস্থান পোক্ত করতে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা ও দেশটির সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
  • নিয়োগ প্রক্রিয়া: জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে কাজে লাগানোর বিষয়ে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্য

  • গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে।

আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে হামলা: ড্যাব নেতার সদস্যপদ স্থগিত ও তদন্ত কমিটি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রধানমন্ত্রী |: উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে

আপডেট : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬