Hi

০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে

অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে মোট ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংস্থাগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।

লিখিত জবাবে মন্ত্রী জানান, তদন্তে বিভিন্ন অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়ার পরই সংশ্লিষ্ট এনজিওগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল হওয়া সংস্থাগুলোর বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বৈদেশিক অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধন শর্ত ভঙ্গ এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা। এছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার বিষয়টিও নিবন্ধন বাতিলের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এনজিওবিষয়ক ব্যুরো নির্ধারিত নীতিমালা ও সরকারি আইন অনুযায়ী নতুন এনজিওর নিবন্ধন, নবায়ন, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং সামগ্রিক প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকি করে থাকে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ব্যুরোটি বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সমন্বয় করে আসছে।

সংসদে মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এসব সংস্থার অবদান রয়েছে। বিশেষ করে জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নিরাপদ পানি সরবরাহ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এনজিওগুলো কাজ করছে। তবে উন্নয়নমূলক কাজের আড়ালে কোনো সংস্থা বেআইনি কার্যকলাপে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।

পাবনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাঈম স্পোর্টিং ক্লাব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

আপডেট : ০৭:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬