Hi

০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানে রাজু আহমেদ নিহতের ঘটনায় দুই আসামির রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজু আহমেদ নামে এক কুরিয়ার সার্ভিস কর্মীকে হত্যার ঘটনায় করা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আবেদনের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদকে আটক করা হয়। একই দিন মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, গত ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর থানা এলাকার বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি চালানো হয়। সেসময় কর্মস্থল থেকে বের হয়ে মিছিল দেখার সময় গুলিবিদ্ধ হন রাজু আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশে ওরিয়েন্টাল কোভান অ্যাপার্টমেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু আহমেদ (২৪) গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জুলাই গণ-অভ্যুত্থানে রাজু আহমেদ নিহতের ঘটনায় দুই আসামির রিমান্ড

আপডেট : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬