Hi

১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে বললেন, সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই গেরুয়া সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের ফরেন পলিসি (পররাষ্ট্রনীতি) থেকে শুরু করে সবকিছু নতুন করে সাজাতে হবে।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে পাটওয়ারী বলেন, মোদি যখন বাংলাদেশে এসেছিলেন আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহিদ হয়েছিলেন। সেই ভাইদের কথা যদি মনে থাকে, তবে বাংলাদেশে গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা হলেও রক্ত দিয়ে তা প্রতিরোধ করব।

২০১৩ সালে শাপলা চত্বরের আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হেফাজতে ইসলামের সেই দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। বাংলাদেশে যতদিন থাকব, ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রহরী হিসেবে কাজ করব।

পাটওয়ারী অভিযোগ করেন, দেশের আলেম-ওলামারা দীর্ঘ সময় ধরে ‘মিডিয়া সন্ত্রাসের’ শিকার। তিনি বলেন, ‘শাপলা গণহত্যার সময় বয়ান তৈরি করা হয়েছিল যে ওখানে একজন লোকও মারা যায়নি। অথচ এখন তারাই ৩৬ জন নিহতের কথা স্বীকার করছে।

এ সময় তিনি সঠিক তথ্য প্রচারের জন্য ‘শাপলা’ নামে একটি নতুন টেলিভিশন চ্যানেল চালুর প্রস্তাব দেন। শাপলা স্মৃতি সংসদের ‘শাপলার শহিদগাথা’ শীর্ষক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে: নাসীরুদ্দীন

আপডেট : ১০:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬