সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এ কমিটির ঘোষণা দেন। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসকে সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া সহ-সভাপতি হিসেবে শরীফ প্রধান, কাজী খোরশেদ আলম, মনোয়ার হোসেন, মনির হোসেন, বাবর হোসেন ও আব্দুল আওয়াল সরকার দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শরীফুল ইসলাম সুমন, এম এ কাদের অপু, মহিউদ্দিন ভূঁইয়া, শাহিন আহমেদ ও রুবেল মজুমদার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম আহমেদ, আপেল মাহমুদ ও আনিসুর রহমান খান।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জাফর আলী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা ও অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেলকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে আশিকুর রহমান মজুমদার, বাকী অনিক, মাসুক, সাফি, কায়েস আহমেদ, শাহনাজ আক্তার এনি, সালমা আক্তার, এম কে নুর আলম ও বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি ১৮ জনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিকার নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালনই হবে তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
মীর আলাউদ্দিন 















