Hi

০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ আবার বিপদের মুখে পড়ব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করেছেন, আসন্ন নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে নির্বাচনটা আমরা পেয়েছি, সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় রাখতে পারব। কিন্তু ব্যর্থ হলে আমরা আবার বিপদের মধ্যে পড়ব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা ১৯৭১ সালে কেন স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর আমাদের অস্তিত্ব, আমাদের নতুন দেশ দিয়েছে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। এটিই আমাদের মূলভিত্তি, এটিকে নিয়েই আমাদের এগোতে হবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে নিজের অস্তিত্বই অস্বীকার করা হবে। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন এবং অসাম্প্রদায়িকতার প্রশ্নে আপসহীন। এই ভিত্তি নিয়েই আমরা সামনে এগোতে চাই।

ঠাকুরগাঁওয়ে স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ভোটের সময় মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হয়। এমনকি কাছের মানুষও ভুল বোঝাতে পারে। তিনি মনে করিয়ে দেন, ভোট একটি পবিত্র আমানত। তাই সঠিক বিচার-বিবেচনা করে এমন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, যিনি এই আমানতের মর্যাদা রক্ষা করবেন।

তিনি আরও উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে প্রতিহত করতে ছাত্রজীবনে প্রথম বিএনপি সংগঠন করেছিলেন তিনি। ধীরে ধীরে দলকে সংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে। এ নির্বাচন আমাদের জন্য অনেক কষ্টার্জিত। ভোটাধিকার আদায়ের জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পর আমরা এই নির্বাচন পেয়েছি, বলেন তিনি।

মির্জা ফখরুল ভোটারদের আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

দেশ আবার বিপদের মুখে পড়ব: মির্জা ফখরুল

আপডেট : ০১:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬