Hi

০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারপোল রেড নোটিশের নির্দেশ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ জন দেখেছে

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়া হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি একই ঘটনায় টিউলিপ সিদ্দিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। আদালত পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ মার্চ দিন নির্ধারণ করেছেন।

মামলার নথি অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সারদার মোশাররফ হোসেন এবং শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখলে নেন এবং পরে সেটি নিজেদের নামে নিবন্ধন করেন।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার আসামি পলাতক থাকায় এবং তদন্তে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা থাকায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সে কারণেই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

ইন্টারপোল রেড নোটিশের নির্দেশ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

আপডেট : ১১:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬