Hi

০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মহিলা নেটওয়ার্ক ধ্বংস করে ঘরে ঘরে তারেক রহমানের বার্তা নিয়ে হাজির নিপা

ঢাকা–১৬ আসনে জামায়াতের দুর্গে বড় ধস

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১১:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১০২৬ জন দেখেছে

ঢাকা–১৬ আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলটির প্রধান ভোটের হাতিয়ার বিস্তৃত মহিলা নেটওয়ার্ক এখন কার্যত ভেঙে পড়ার মুখে। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন নিপা। তিনি সরাসরি বাসায় বাসায় গিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন, তুলে ধরছেন একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধে জামায়াতের ভূমিকা এবং স্বাধীনতাবিরোধী রাজনীতির বাস্তব চিত্র। ফলে জামায়াতের নারীভিত্তিক প্রচারণা অনেকটাই কার্যকারিতা হারাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন : অপ্রতিরোধ্য পল্লবীর মাদক সাম্রাজ্য

আওয়ামীলীগের পরে যে ঢাকা–১৬ আসন ছিল জামায়াতের শক্ত ঘাঁটি। বিশেষ করে দলটির সবচেয়ে কার্যকর হাতিয়ার একটি সুসংগঠিত মহিলা নেটওয়ার্ক বছরের পর বছর ধরে বাসায় বাসায় গিয়ে নারী ভোটারদের প্রভাবিত করে আসছিল। পরিবারের কন্যা ও নারী সদস্যদের টার্গেট করে গড়ে তোলা এই নেটওয়ার্কই ছিল জামায়াতের ভোটব্যাংকের মূল ভিত্তি। কিন্তু চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই সেই চিত্র বদলাতে শুরু করেছে। সেখানেই এখন নতুন হাওয়া। যে মহিলা নেটওয়ার্ক দিয়ে জামায়াত বছরের পর বছর ভোট নিয়ন্ত্রণ করত সেটাই এখন ভেঙে পড়ছে। স্থানীয়রা বলছেন কারণ একটাই সেটা হচ্ছে নিপা।

নিপার পদচারণায় ভেঙে পড়ছে মহিলা নেটওয়ার্ক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে তারেক রহমানের নতুন বাংলাদেশের বার্তা

ঢাকা–১৬ আসনের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লা, এমনকি প্রতিটি সরু গলিতেও এখন আলোচনার কেন্দ্রে নিপা। যেই জামায়াত এতদিন মহিলা নেটওয়ার্ক ব্যবহার করে ভোটের সমীকরণ নিয়ন্ত্রণ করত, সেই একই কৌশল এবার ভেঙে দিচ্ছেন তিনি—আর তা করছেন আরও শক্তিশালী ও পরিকল্পিতভাবে। নিপা বাসায় বাসায় গিয়ে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধ, জামায়াতের অতীত ভূমিকা এবং বর্তমান অপকৌশল সম্পর্কে নারীদের সচেতন করছেন। একই সঙ্গে তিনি তুলে ধরছেন তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” দর্শন এবং নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। স্থানীয়দের মতে, নিপার এই সরাসরি ও ঘরভিত্তিক যোগাযোগ জামায়াতের নারী নেটওয়ার্ককে কার্যত অকার্যকর করে দিচ্ছে।

আরো পড়ুন : মোয়াজ্জেমের পল্টিবাজি

নিপা শুধু সমালোচনায় সীমাবদ্ধ নন। তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপির নতুন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির বিস্তারিত। বিশেষ করে তারেক রহমানের ঘোষিত ফ্যামেলি কার্ড এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া পরিকল্পনাগুলো নারীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করছে। অনেক গৃহিণী জানান, আগে রাজনীতির আলোচনা তাদের ঘরের দরজায় খুব কমই আসত। কিন্তু নিপার মাধ্যমে তারা সরাসরি নতুন বাংলাদেশের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন জানতে পারছেন।

আমিনুল হকের পক্ষে নারী ভোটে নতুন জোয়ার

এই প্রচারণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং ঢাকা–১৬ আসনের এমপি প্রার্থী আমিনুল হক। নিপা তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে জনন্দিত আমিনুল হকের পক্ষে ভোট চাইছেন। ফুটবল মাঠের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সঙ্গে দীর্ঘ সম্পর্ক সব মিলিয়ে আমিনুল হকের গ্রহণযোগ্যতাকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে নিপার এই নারীভিত্তিক প্রচারণা।

কে এই নিপা ?

“হঠাৎ একদিন দেখি, বাসার সামনে এক ভদ্রমহিলা সুন্দর মুখাবয়ব, মার্জিত আচরণ আর শ্রুতিমধুর ভাষায় কথা বলছেন” এভাবেই অভিজ্ঞতা বর্ণনা করেন একাধিক স্থানীয় নারী ভোটার। প্রথমে অনেকেই কৌতূহলী হয়ে জানতে চান কে তিনি? পরে তিনি জানতে পারেন নিপা হলেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও এমপি প্রার্থী আমিনুল হকের সহধর্মিণী বিলকিস আরা নিপা। পরিচয় প্রকাশের পর আগ্রহ আরও বেড়ে যায়। তবে স্থানীয়দের মতে, নিপার গ্রহণযোগ্যতা শুধু পরিচয়ের কারণে নয় তার ব্যক্তিত্ব, বিনয়ী আচরণ, যুক্তিপূর্ণ কথা এবং আন্তরিকতার কারণেই তিনি দ্রুত সবার আপন হয়ে উঠেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বাসিন্দেদাদের মতে, ঢাকা–১৬ আসনে এটি শুধু একটি প্রচারণা নয় এটি একটি কৌশলগত মোড় পরিবর্তন। যেখানে জামায়াতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল নারী নেটওয়ার্ক, সেখানে এখন সেই জায়গাতেই বিএনপি নতুন শক্তি তৈরি করছে। নিপার নেতৃত্বে এই ঘরে-ঘরে প্রচারণা জামায়াতের দুর্গে বড় ধরনের ফাটল সৃষ্টি করেছে বলেই মনে করছেন স্থানীয়রা। ঢাকা–১৬ আসনে তাই এখন এক নতুন বাস্তবতা জামায়াতের নারীভিত্তিক কৌশল ভেঙে পড়ছে, তারেক রহমানের বার্তা পৌঁছাচ্ছে ঘরে ঘরে, আর নিপার পদচারণায় তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সূচনা।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

মহিলা নেটওয়ার্ক ধ্বংস করে ঘরে ঘরে তারেক রহমানের বার্তা নিয়ে হাজির নিপা

ঢাকা–১৬ আসনে জামায়াতের দুর্গে বড় ধস

আপডেট : ১১:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬