Hi

০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাহাজ চলাচলে নতুন নিষেধাজ্ঞা

সম্প্রতি কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সভায় জানানো হয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শনিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম এ মান্নান। সভায় জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, সেন্টমার্টিনের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “অগ্নিনির্বাপণ ব্যবস্থার অধিকতর যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই রোববার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যেতে পারবে। সভায় আরও বলা হয়েছে, “দি আটলান্টিক ক্রুজে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, তাদের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করবে।

ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামে এক কর্মচারী নিহত হন। তবে জাহাজে ১৯৪ জন পর্যটক ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মাঝসমুদ্রে এই অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

জাহাজ চলাচলে নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ০১:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫