Hi

১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গাজায় যুদ্ধের প্রতিবাদ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১২:৩৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৩৩৯ জন দেখেছে

গাজায় ইসরায়েলি চলমান গণহত্যা-যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে অনুমোদিত একটি আইনে স্বাক্ষর করে এই নিষেধাজ্ঞা কার্যকর করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নির্মমতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থান এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।

মুইজ্জুর দপ্তরের একজন মুখপাত্র জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বের বিলাসবহুল পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। ফেব্রুয়ারিতে মালদ্বীপে এককভাবে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেছিলেন, যেখানে একই সময়ে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে। তবে গাজা যুদ্ধ ঘিরে দেশটির সরকার ও বিরোধী দলের পক্ষ থেকেই ইসরায়েলিদের নিষিদ্ধ করার দাবিতে চাপ তৈরি হয়। ইসরায়েল গত বছর তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক থাকতে বলেছিল।

ট্যাগ :

সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৫০০ কোটি টাকার সমঝোতা সাক্ষর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

গাজায় যুদ্ধের প্রতিবাদ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ

আপডেট : ১২:৩৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫