Hi

০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আমিনুল হককে ঘিরে অপপ্রচার

রাজনৈতিক ঈর্ষা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র?

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একের পর এক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে নানা ধরনের কানাঘুষা ও গুজব ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রগুলো বলছে, সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আমিনুল হকের অবস্থান শক্তিশালী হওয়ায় একটি মহল তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, মানবিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তার কারণে আমিনুল হক দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে পল্লবী, রূপনগরসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তিনি সবার আগে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালেও তার মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে। তার এই সামাজিক দ্বায়বদ্ধতা মূলক কর্মকাণ্ডের কারণে ঈর্ষানিত হয়ে তাকেই জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করার নোংরা চেষ্টা চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আমিনুল হকের জনপ্রিয়তা এবং সাংগঠনিক সক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর আগেও তাকে আহ্বায়ক করার পূর্ব মুহূর্তে ভাড়াটে লোক দিয়ে ঝাড়ু মিছিল করানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই অপপ্রচার জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি।

সাবেক তারকা ফুটবলার হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে আমিনুল হকের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে তিনি দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। পরবর্তীতে রাজনীতিতেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তার মানবিক আচরণ ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে।

ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক মাহাবুব আলম মন্টু  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরং রাজনৈতিকভাবে তাকে ঠেকাতেই একটি মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

পল্লবী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বাবু বলেন, মিথ্যা তথ্য ও গুজব দিয়ে একজন জনপ্রিয় নেতার জনসমর্থন কমানো যাবে না। আমিনুল হক সবসময় জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এটাই সাধারণ মানুষের বিশ্বাস।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

আমিনুল হককে ঘিরে অপপ্রচার

রাজনৈতিক ঈর্ষা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র?

আপডেট : ০৯:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬