Hi

০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারিভাবে পালিত হবে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

এখন থেকে সরকারিভাবে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হবে। এ বিষয়ে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি নতুন পরিপত্র জারি করেছে, যার মাধ্যমে গত ১১ মার্চের আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে। দিবসগুলোকে আগে থেকেই বিদ্যমান ‘ক’, ‘খ’ এবং ‘গ’—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক’ শ্রেণিতে ১৮টি, ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ফিশন বিক্রিয়া’ শুরু।

নতুন পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসগুলোর তালিকায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নতুন করে যুক্ত করা হয়েছে। এছাড়া ‘খ’ শ্রেণিতে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি জাতীয় চা দিবস পালনের তারিখ ৪ জুনের পরিবর্তে ২১ মে নির্ধারণ করা হয়েছে। রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদেশি আইসিইউতে: শামা ওবায়েদ। সেঞ্চুরি মিস শান্ত-মুশফিকের, তিনশ ছাড়িয়ে বাংলাদেশের লিড। রিয়াদের পর সৌদি আরবের অন্য বিমানবন্দরেও হামলার হুমকি হুতিদের। গত মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন করা হয়। পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।

দিবস পালনের ব্যয় প্রসঙ্গে পরিপত্রে বলা হয়েছে, ‘ক’ শ্রেণির দিবস পালনের জন্য নির্দিষ্ট কোনো খরচের সীমা নেই। তবে ‘খ’ শ্রেণির দিবস আয়োজনে সরকারি খাত থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। অন্যদিকে, ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে কোনো ধরনের বিশেষ বরাদ্দ দেওয়া হবে না।

দিবস আয়োজনের ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশনাও দেওয়া হয়েছে। অতিরিক্ত সাজসজ্জা বা জাঁকজমকপূর্ণ বড় ধরনের আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে সেমিনার, সিম্পোজিয়াম কিংবা বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা যাবে। এছাড়া অফিস চলাকালীন সময়ে কোনো প্রকার সমাবেশ বা শোভাযাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। দিবস পালনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের ঢাকায় আনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

কয়েকটি নির্দিষ্ট দিবস পালনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগস্ট), বিশ্ব শিশু সপ্তাহ (২৯ সেপ্টেম্বর-৫ অক্টোবর) এবং জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ)। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর), পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস্যপক্ষ, বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর পূর্বানুমতি নিতে হবে। বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সরকারিভাবে পালিত হবে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

আপডেট : ০৮:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬