Hi

০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেক্ষাপট: প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫ জন দেখেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যানসহ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

উপাচার্য ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়া গবেষণা ফান্ড বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে গবেষণার প্রসারে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আবাসিক হল ও বিভাগগুলোতে সহ-শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন উপাচার্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

সাক্ষাতের এক পর্যায়ে উপাচার্য আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। সবশেষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহায়তার জন্য উপাচার্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জনপ্রিয়

যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৩১ আগস্ট

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রেক্ষাপট: প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ

আপডেট : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬