ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি এডিট করা ফেস্টুনের ছবি ভাইরাল করা হয়, যেখানে ৮ বছর শিশু রামিসা ধর্ষণ মামলার অভিযুক্তের ছবি ব্যবহার করে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ছবিতে আমিনুল হকের নির্বাচনী প্রচারণার ফেস্টুনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার না করে ফটোশপের নিখুঁত কাজের মাধ্যমে অভিযুক্তের ছবি বসানো হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে বাস্তবে এমন কোনো ফেস্টুন বা ব্যানার খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন এটি সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু দুষ্টচক্র সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করছে। এই ব্যনারের বিষয়ে পল্লবী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বাবু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বাবু বলেন, সোহেল আমাদের সেচ্ছাসেবক দলের বা বিএনপির কোন সদস্য নয় এটা গুপ্ত বাহিনীর অপ্রপ্রচার।
ইতোমধ্যে পল্লবী থানা যুবদলের একজন সক্রিয় কর্মী মো: জিয়ারুল ইসলাম জিহাদ যিনি একজন (ফুল স্টাক ডিজিটাল সলিউশন এক্সপার্ট) সর্বপ্রথম ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন টেকনোলজি এবং নিজস্ব বুদ্ধিমত্তা মাধ্যমে যাচাই-বাছাই করে ছবিটির সঠিক তথ্য তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি স্পষ্টভাবে বলেন।
পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজ্বী নুর সালাম বলেন, ৫ অগাস্টের পর থেকেই আমরা বিভিন্ন অপ্রপ্রচার ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমাদের মাননীয় ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের নির্দেশে আমরা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে অবস্থান করছি তাই এসব অপ্রপ্রচার চালানো হচ্ছে। এলাকাবাসী এসব অপ্রপ্রচারের বিষয়ে অবগত আছে। আমরা সম্মিলিতভাবে এসব অপ্রপ্রচার রুখে দিবো।
পল্লবী থানা যুবদলের অন্যতম নেতা পিয়াস চৌধুরী বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের মিরপুরে আগমন মেনে নিতে পারছে না গুপ্ত বাহিনী তাই তারা বিভিন্ন পন্থায় অপপ্রচার করছে।তারা আমাদের ক্লিন ইমেজের মানুষ মিরপুরবাসীর অহংকার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে টার্গেট করে অপ্রপ্রচার চালাচ্ছে।
এসব অপ্রপ্রচার নিয়ে পল্লবী থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ হাসান সোহেল বলেন, একের পর এক জামাত শিবির ও আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্ত ও অপ্রপ্রচার চলছেই। এগুলো সাধারণ মানুষ জানে তারাই এসব প্রতিহত করবে।
গুরুত্বপূর্ণ বিষয়:
অনেকে AI ও Graphic Edit-কে একই জিনিস মনে করেন, কিন্তু বাস্তবে দুটো এক নয়।
✅ AI-generated Image: সম্পূর্ণ ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে নতুনভাবে তৈরি করা হয়।
✅ Graphic Edit / Photoshop: আগের কোনো আসল ছবি বা পোস্টারের নির্দিষ্ট অংশ পরিবর্তন, যোগ বা বাদ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এসব সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন এডিটিং আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। জনগণ এসব গুজবে কান দেবে না
এদিকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীও ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেখানে এমন কোনো ফেস্টুন বা প্রচারণামূলক ব্যানারের অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো নতুন ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তারা।
মীর আলাউদ্দিন 













