Hi

১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি এখনই শেষ হচ্ছে না

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩ জন দেখেছে

২০২৫-২৬ সালের অন্যতম আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনা কমছে না। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে অভিনেতা রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রটি যখন আলোচনার তুঙ্গে, তখনই সিনেমার পরবর্তী কিস্তি নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে। তার ভাষ্যমতে, এই ফ্র্যাঞ্চাইজি এখনই শেষ হচ্ছে না এবং চলতি বছরের শেষ নাগাদ দর্শকদের জন্য বড় কোনো চমক আসতে পারে।

সিনেমাটির মুক্তি নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জ্যোতি দেশপান্ডে জানান, দর্শকদের উত্তেজনা উসকে দিতে তাদের পাইপলাইনে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমরা আশা করছি, এই বছরের শেষেই দর্শকের জন্য একটি চমক থাকবে। যদিও পরিচালক আদিত্য ধর এর আগে তৃতীয় কিস্তি নির্মাণে অনীহা প্রকাশ করেছিলেন, কিন্তু প্রযোজকের নতুন এই বক্তব্যে ভক্তদের মনে আশার সঞ্চার হয়েছে।

এদিকে সিনেমাটির দ্বিতীয় পর্বের শেষে ‘ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপ্টার ১৪ জুন, ২০২৬’ লেখাটি ভেসে ওঠায় দর্শকদের মাঝে বেশ উন্মাদনা তৈরি হয়। রণবীর সিংয়ের ভক্তরা মনে করছেন, ২০২৬ সালের জুনেই পর্দা কাঁপাতে ফিরবেন তাদের প্রিয় নায়ক। তবে ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছেন অভিনেতা রাকেশ বেদি।

রাকেশ বেদি এক সাক্ষাৎকারে জানান, সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্বের বিশাল সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। তবে তৃতীয় কিস্তি নিয়ে তিনি বলেন, আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে। তবে ধুরন্ধর যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি, তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে কাজ হলেও হতে পারে।

কারণ দ্বিতীয় কিস্তির শেষে দেখা গেছে গুপ্তচরটি নিজের দেশে ফিরে এসেছে, যা গল্পের একটি সমাপ্তি নির্দেশ করে। আপাতত পরিচালক ও অভিনেতাদের বক্তব্যের এই ভিন্নতা থাকলেও ভক্তরা অপেক্ষায় আছেন বছরের শেষে আসতে যাওয়া সেই সম্ভাব্য চমকের জন্য। রণবীর সিংয়ের এই সিক্যুেয়লটি শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি এখনই শেষ হচ্ছে না

আপডেট : ১১:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬