ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটে বোরহানউদ্দিন থানাধীন পক্ষীয়া ৭ নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ ও লক্ষী নারায়ন মন্দিরের পশ্চিম পাশে মোসলেউদ্দিনের ভাড়া করা বসতঘরের সামনের কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
মোঃ আঃ রব মুন্সি (৫০), পিতা- হাবিবুর রহমান, মাতা- রিজিয়া বেগম, সাং- পক্ষীয়া ৭ নম্বর ওয়ার্ড;
মোঃ নাগর মাল (৫০), পিতা- মৃত আঃ মালেক, মাতা- আঞ্জু বিবি, সাং- টগবী ২ নম্বর ওয়ার্ড;
এবং মোঃ মোসলেউদ্দিন (৩৫), পিতা- মৃত আঃ আলী, মাতা- মৃত সামারক বানু, সাং- পক্ষীয়া ৭ নম্বর ওয়ার্ড। তাদের সকলের বাড়ি বোরহানউদ্দিন থানার অন্তর্গত, জেলা ভোলা।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোলা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোলা প্রতিনিধি 






















