Hi

০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গৌতম সরকারের স্ত্রী-সন্তান ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পরকীয়া প্রেমের টানে চুরি-পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬