Hi

১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অস্বাস্থ্যকর রান্নাঘর, অপরিচ্ছন্ন পরিবেশ, ভেজাল তেল ব্যবহার এবং বিভিন্ন খাদ্যপণ্যে টেক্সটাইলের রং মেশানোর অভিযোগে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল খলিফা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, শাহজালাল লাইভ বেকারিকে ১০ হাজার টাকা, পানাহার রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং হাঁসের বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরাকায়স্ত। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস টিম এবং র‌্যাবের একটি টহল দলও সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরকীয়া প্রেমের টানে চুরি-পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬