Hi

১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক নারী দিবস

৮ নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা ২০২৬

‘বাধ ভেঙে দাও’ এই স্লোগান সামনে রেখে রবিবার (৮ মার্চ) রাত ৭:৩০ মিনিটে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আটটি ভিন্ন খাতে অবদানের জন্য আটজন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সফল ও উদীয়মান নারী উদ্যোক্তাদের নিজেদের কাজের স্বীকৃতি দিতে আয়োজিত হলো পারপল প্রেসেন্টস – ‘সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা সম্মাননা ২০২৬’। ‘বাধ ভেঙে দাও’ এই স্লোগান সামনে রেখে রবিবার (৮ মার্চ) রাত ৭:৩০ মিনিটে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আটটি ভিন্ন খাতে অবদানের জন্য আটজন নারীকে সম্মাননা দেওয়া হয়।

এ বছর কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা বিষয়ক ব্যবসাসহ সর্বমোট ৮টি ক্যাটাগরিতে ৮ নারী উদ্যোক্তাকে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে সাহসিকা-বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রাতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মাহিদুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের চিফ অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। সমাপনী বক্তব্য রাখেন সাহসিকা নারী উদ্দোক্তা সম্মাননা উদ্দোগের আহবায়ক রেদওয়ান রাহী।

এছাড়াও তিনটি বিশেষ ক্যাটাগরিতে ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার
বুটিক ও হস্তশিল্প ক্যাটাগরিতে আরুবাস কালার বুটিক এর কর্ণধার নিগার সুলতানা
এবং ওষুধ শিল্প ক্যাটাগরিতে শরিফ ফার্মা এর পরিচালক
রাজিয়া শরিফ জনি কে
সাহসিকা-বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সকল সাহসিকা নারী দের
সম্মাননা স্মারক ক্রেস্ট উত্তরীয় পরিয়ে দেন এই
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন।

এর আগে উদ্যোক্তা সৃষ্টি, উৎসাহ প্রদান ও ব্যবসা পরিচালনার খুঁটিনাটি নানা বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, বিজনেস সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত সাহসিকা বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই ধরনের সময়োযোগী উদ্যোগের মধ্য দিয়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন তরান্বিত হবে বলে অতিথি ও বক্তারা আশা প্রকাশ করেন।

স্বপ্নশীলনের উদ্যোগে সাহসিকার ৪.০ এর আয়োজন সহযোগী ছিল উইমেন এন্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম, আইসটি কেয়ার ও মেমোরিস।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

আন্তর্জাতিক নারী দিবস

৮ নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা ২০২৬

আপডেট : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬