দেশের স্বাধীনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর।
রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে উপশহর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সকল জুলাই যোদ্ধা এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোশারফ হোসেন মশু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সকল জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদ রুখতে সক্ষম হয়েছি। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। একই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি।
আয়োজক সূত্রে জানা যায়, সাজ্জাদুল মিরাজ, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এবং সংগঠনের তত্ত্বাবধানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ সাদ্দাম 


















