Hi

০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদরঘাটে ইয়াবা কামাল গ্রেফতার

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ০৯:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৮ জন দেখেছে

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার (১২ জানুয়ারি) ঢাকা জেলার সদরঘাট নৌ পুলিশ ফাড়ির আওতাধীন লালকুঠি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা মূল্যের ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: কামাল হোসেন (২৯), পিতা- আবুল হাসেম, সাং- ফুলবাগিচা, থানা- লালমোহন, জেলা- ভোলা বলে জানা যায়। এ সময় আসামির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১৫,৭০০/- উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে সদরঘাট ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরকীয়া প্রেমের টানে চুরি-পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

সদরঘাটে ইয়াবা কামাল গ্রেফতার

আপডেট : ০৯:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬