Hi

০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান চাপায় ৩ জনের মৃত্যু

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন হয়েছে বলে জানা গেছে। এসময় আহত হয়েছেন আরও ১ জন। এতে মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যান ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।

এ বিষয়ে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ গণমাধ্যমকে জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

কাভার্ডভ্যান চাপায় ৩ জনের মৃত্যু

আপডেট : ১০:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬