Hi

০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে নাশকতার মামলার আসামি এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ওই যুবলীগ নেতার নাম রাসেল পাঠান।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলার আসামি।

আটক রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ১২ টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে এক যুবলীগ নেতা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্টপলিস্ট থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক

আপডেট : ১০:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫