Hi

০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিড়াল ধরতে গিয়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল চারটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে যুথি বিড়ালটিকে নামাতে সেখানে উঠলে বিদ্যুৎ সঞ্চালনের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

বিড়াল ধরতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫