Hi

০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ইতোমধ্যে ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনে যুক্ত হচ্ছেন। একই সঙ্গে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে ইসি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন এবং নারী ৫৭ হাজার ৮৫৯ জন। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটির টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তাঁর ভাষায়, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়াকে সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতেই এই কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটার নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব। সেখানে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৪ হাজার ৬৯২ জন। কাতারে নিবন্ধন ৫৭ হাজার ৩১৬, ওমানে ৪৩ হাজার ২০৬, মালয়েশিয়ায় ৪০ হাজার ৩৩৩, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৬৬২ এবং যুক্তরাষ্ট্রে ২৫ হাজার ৫০০ জন।

দেশের ভেতরে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন ভোটার। জেলাভিত্তিক হিসেবে কুমিল্লায় নিবন্ধন ৬৬ হাজার ৫৯২ জন, ঢাকায় ৫৮ হাজার ৫৮৫, চট্টগ্রামে ৫৭ হাজার ৪৫৮, নোয়াখালীতে ৩৮ হাজার ১১৮, সিলেটে ২৮ হাজার ৬৭ এবং চাঁদপুরে ২৬ হাজার ৩৫৬ জন। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে ১০ হাজার ৭৭৯ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৪১০, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৯৩৫ এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৮৩২ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিভিন্ন দেশে ধাপে ধাপে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। কুয়েতে ১০ হাজার, যুক্তরাজ্যে ১০ হাজার ৫০০, কাতারে ১ হাজার ৫০০, বাহরাইনে ৪ হাজার ৫০০, স্পেনে ১ হাজার ৫০০, পর্তুগালে ২ হাজার ৫০০ এবং আরও অনেক দেশে ব্যালট পাঠানো হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে ব্যালট পৌঁছেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বাড়িয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার (১৮ নভেম্বর) অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু

আপডেট : ১০:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫