Hi

০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে আগুন

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১২:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে

সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত প্রতিক্রিয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। দুপুর ২টায় খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরবর্তীতে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গেলে, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সময় ভবনজুড়ে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে, যার কারণে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপদ স্থানে নেমে আসেন। রবিউল নামে সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠে আসতে দেখেছি। আমরা সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছি।”

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “সচিবালয়ের নতুন ভবনে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি ভবনে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের ঘটনা নতুন নয়। তারা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রতিক্রিয়ার ব্যবস্থা থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

সচিবালয়ে আগুন

আপডেট : ১২:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫