এলপিজির মূল্য সমন্বয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকার বাস্তব পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, নির্ধারিত মূল্যে এলপিজি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছেছে।

দেশের মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার ভিজিএফ কর্মসূচিতে পরিবর্তন এনেছে। এর আওতায় আগে ১০ কেজি চাল দেওয়া হলেও এখন থেকে সুবিধাভোগীরা দ্বিগুণ অর্থাৎ ২০ কেজি চাল পাবেন বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।