রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।