মঙ্গলবার দুপুর ১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী একটি বাসে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় বাসটি পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী হৃদয়ের নাক, কানের নিচে এবং পিঠে আঘাত লেগেছে। এছাড়া আইসিটি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদও হাতে চোট পেয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুষ্টিয়াগামী চলন্তবাসে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুনিয়র শিক্ষার্থী হৃদয়ের নাক, কানের নিচে এবং পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে দুই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।
ঘটনার সূত্রপাত বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে। ক্যাম্পাস থেকে বাসটি ছাড়ার পর আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বাসের ওপর তলায় চিৎকার করে কথাবার্তা ও গল্পগুজব করছিলেন। এতে হৃদয় ও তার সঙ্গীরা বিরক্তবোধ করেন। বাস থেকে নামার সময় হৃদয়ের বন্ধু বাপ্পিসহ কয়েকজন আইসিটি বিভাগের শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের সেশন নিয়ে জিজ্ঞাসাবাদের জের ধরে তর্কের মাত্রা বেড়ে যায় এবং হাতাহাতিতে রূপ নেয়। এতে ভুক্তভোগী হৃদয়সহ বেশ কয়েকজন শিক্ষার্থী অস্বস্তি ও বিরক্তি বোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে উভয় বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে যোগাযোগ করেছেন। দ্রুতই সংশ্লিষ্টদের নিয়ে বসে বিষয়টি সমাধানের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি, তবে অভিযোগ পাওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।