জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের বিরুদ্ধে আনা গণহত্যার সব অভিযোগকে ‘এই শতাব্দীর সেরা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি দাবি করেন যে, ইসরায়েল গণহত্যা চালায়নি, বরং তা প্রতিরোধ করেছে। তিনি বলেন, ‘আমি ইসরায়েলের জনগণের সাহসিকতাকে স্যালুট জানাই। আমি আমাদের বীর সেনাদের সাহসিকতাকে স্যালুট জানাই—তারা ইহুদি, মুসলিম, খ্রিস্টান, দ্রুজ। তিনি বলেন, তারা ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে ঘৃণা করার জন্য তরুণদের মগজধোলাই করছে।

বক্তব্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী নেতৃত্ব’ ও অংশীদারত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ‘বর্বরদের’ বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানান। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সভ্যতাকে রক্ষা এবং গাজা থেকে বন্দিদের ফিরিয়ে আনতে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, গত বছর মার্কিন মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর কব্জায় থাকা জীবিত ও মৃত সকল বন্দিকে মুক্ত করা সম্ভব হয়েছিল। এরপর নেতানিয়াহু ইসরায়েলের যুদ্ধের “অষ্টম ফ্রন্ট”-এর প্রসঙ্গে আসেন।

ইসরায়েলের সামরিক বাহিনীকে বিশ্বের ‘সবচেয়ে নীতিবান ও নৈতিক বাহিনী’ অভিহিত করে তিনি দেশটির সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। নেতানিয়াহু জানান, ইসরায়েলি সমাজ ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সংকটময় মুহূর্তে অভিন্ন মূল্যবোধ ও সাহসের জোরে ঐক্যবদ্ধ থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ঝুঁকির কথা তুলে ধরে তিনি সতর্ক করেন যে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাতিসংঘের সদরে আঘাত হানলে তা পুরো কম্পাউন্ডকে ধূলিসাৎ করে দেবে। সংকটময় মুহূর্তে ইতিহাসের শিক্ষা, অভিন্ন মূল্যবোধ এবং সাহসের জোরে ইসরায়েলিরা একসূত্রে গেঁথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। উত্তরে তিনি নিজেই বলেন—’পুরো কম্পাউন্ড ধূলিসাৎ হয়ে যাবে।

আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার মুখে নেতানিয়াহু কাতার ও তুরস্কের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি কাতারকে হামাস নেতাদের আশ্রয়দাতা এবং আল জাজিরার মতো গণমাধ্যমকে ব্যবহার করে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী ‘মিথ্যা ছড়ানোর’ জন্য দায়ী করেন। তার দাবি, কাতার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ববিদ্বেষী করে তুলছে। তার মতে, ‘ইসরায়েল হলো “একই ভবিষ্যতের জন্য লড়াই করা একটি জাতি—তা সে বামপন্থী বা ডানপন্থী, তরুণ বা প্রবীণ, ধর্মীয় কিংবা ধর্মনিরপেক্ষ যে-ই হোক না কেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, তুরস্ক হামাসকে আশ্রয় দিচ্ছে এবং ইসরায়েল ধ্বংসের হুমকি দিচ্ছে। কুর্দি নিধন, উত্তর সাইপ্রাস দখল ও গ্রিসকে হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, এরদোয়ানের জেরুজালেমের শাসক হওয়ার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। সম্পর্কের অবনতির কারণে বর্তমানে অনেক ইসরায়েলি কর্মকর্তা আঙ্কারাকে বড় ধরনের আঞ্চলিক হুমকি হিসেবে দেখছেন। তুরস্কের “স্বৈরাচারী” প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হাজার হাজার কুর্দিদের হত্যা করেছেন, উত্তর সাইপ্রাস অবৈধভাবে দখল করে রেখেছেন, গ্রিসকে হুমকি দিচ্ছেন এবং সাংবাদিকদের কারাগারে বন্দি করছেন।

গাজায় মানবিক পরিস্থিতির বিষয়ে নেতানিয়াহু দাবি করেন, পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনা এবং বিপুল পরিমাণ খাদ্য সরবরাহের অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল বেসামরিক নাগরিকদের রক্ষায় অগণিত পদক্ষেপ নিয়েছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, দীর্ঘ সময় ত্রাণ আটকে থাকার ফলে গাজায় ব্যাপক দুর্ভিক্ষের সংকট তৈরি হয়েছিল।

নিউ ইয়র্কের মেয়র জোহারান মামদানির তীব্র সমালোচনা করে নেতানিয়াহু তাকে ‘হামাসের সহযোগী’ ও ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করেন। তার দাবি, মামদানির শহরে ইহুদিরা এখন আর নিরাপদ নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, ‘আপনি আমাকে স্তব্ধ করতে পারবেন না, সত্যকে চেপে রাখা সম্ভব নয়।’

সবশেষে তিনি ইহুদিদের মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অসহায় শিকার হিসেবে কসাইখানায় যাওয়ার দিন শেষ। আজ ইহুদিদের নিজস্ব রাষ্ট্র ও সেনাবাহিনী রয়েছে। তিনি বিশ্বজুড়ে সবাইকে বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সঙ্গী হওয়ার অনুরোধ জানান।