জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই বিষয়গুলো পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
রেমিট্যান্সবিদেশের মাটিতে কর্মরত নাগরিকরা তাদের উপার্জিত অর্থের একটি অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে স্বজনদের কাছে পাঠান। প্রবাসীদের পাঠানো এই অর্থকেই রেমিট্যান্স বলা হয়।
জাতীয় উৎপাদনে শিল্প খাতের ভূমিকাবর্তমানে বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর গুরুত্ব ক্রমাগত বাড়ছে। ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল ১৯ দশমিক ৫৪ শতাংশ। যদি বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, নির্মাণশিল্প ও খনিজ সম্পদের মতো খাতগুলোকে এর অন্তর্ভুক্ত করা হয়, তবে জাতীয় উৎপাদনে এই খাতের অবদান আরও বৃদ্ধি পায়।
উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্যকৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বাড়ানোর মূল লক্ষ্য হলো জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। উৎপাদন বাড়লে দারিদ্র্য হ্রাস পায়, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা বেকারত্ব কমাতে সাহায্য করে। এর সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে প্রবৃদ্ধির সূচকে দেশ দ্রুত এগিয়ে যাবে।
জনসংখ্যাকে জনসম্পদ রূপান্তরমানুষকে জনসম্পদে রূপান্তরের প্রধান উপায় হলো মানবসম্পদ উন্নয়ন। একটি দেশের জনসংখ্যা তখনই শক্তিতে পরিণত হয় যখন তারা দেশের কাজে অবদান রাখতে পারে। অদক্ষ জনবলকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করাই এর মূল কৌশল।
গণতন্ত্র ও ক্ষমতার উৎসগণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকেই সকল ক্ষমতার উৎস ধরা হয়। রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দসই প্রার্থীকে নির্বাচিত করে সরকার গঠন করতে পারে। আবার প্রয়োজনে জনগণের রায়ে সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও তাদের থাকে। মূলত জনগণের ভোটে সরকার গঠিত হয় বলেই রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণই চূড়ান্ত।
ধর্মনিরপেক্ষতাএটি সংবিধানের অন্যতম মূলনীতি। এর অর্থ হলো, যে কেউ তার নিজের ধর্ম অন্যের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে পালন করতে পারবে। অর্থাৎ ধর্মমত নির্বিশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রাখে।
পরামর্শ দিয়েছেন: মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা।