প্রয়োজনীয় উপকরণ
- বেসন: ১ কাপ
- কোরানো নারকেল: ১ কাপ
- ঘি: পৌনে এক কাপ
- চিনি: দেড় কাপ
- দুধ: ১ কাপ
- জাফরান: সামান্য
- কাজুবাদাম কুচি: ২ চা-চামচ
- এলাচি গুঁড়া: ১ চা-চামচ
- ট্রেতে লাগানোর জন্য ঘি: ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে কোরানো নারকেল হালকা লালচে রং আসা পর্যন্ত টেলে নিন। এরপর প্যানে বেসন দিয়ে ভাজতে থাকুন। এবার ভাজা নারকেল ও ঘি যোগ করুন। নারকেলের বাড়তি পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে এলাচি গুঁড়া ও কাজুবাদাম কুচি দিয়ে নামিয়ে নিন।
একটি ট্রেতে ঘি মেখে নিন। এবার রান্না করা মিশ্রণটি ট্রেতে ঢেলে হাত দিয়ে চেপে সমানভাবে সেট করে দিন। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে এলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ঘি: ১ চা–চামচ (পাত্রের গায়ে লাগানোর জন্য)। প্রতিবেদনে যোগ করা তথ্য: যতক্ষণ না নারকেল থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়তে থাকুন।