লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে।

চুক্তি স্বাক্ষর

পার্টনারশিপ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

  • শিলান শাহ-ডেভিস: অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, ইউডব্লিউই ব্রিস্টল।
  • অ্যাডভোকেট আসিফ রহমাতুল্লাহ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার এবং লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার।