রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এই পদে বহাল থাকবেন অথবা ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।