স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সামরিক ও সাংস্কৃতিক উৎসব ‘রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬’। আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলমান এই বর্ণিল আয়োজনে অংশ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সামরিক ও কুচকাওয়াজ দলগুলোর অংশগ্রহণে উৎসবটি এখন বেশ জমজমাট।

এই আন্তর্জাতিক আসরে কাতারের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি উপদেষ্টা ও পুলিশ একাডেমির জেনারেল সুপারভাইজার মেজর জেনারেল ড. আবদুল্লাহ ইউসুফ আল মাল। উৎসবে কাতার পুলিশ একাডেমির চৌকস দলের মনোমুগ্ধকর পরিবেশনা বিশ্বমঞ্চে দেশটির উন্নত প্রশিক্ষণ ও পেশাদার দক্ষতার স্বাক্ষর রাখছে। এছাড়া বিভিন্ন দেশের সামরিক দলের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কাতারের সক্রিয় অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।