জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতি শেখার নাম করে বাসায় আসার আগ্রহ প্রকাশের অভিযোগ তুলেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

মেঘনা আলম তার পোস্টে লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চেয়েছেন। তবে অনলাইন হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিরা এনসিপির কি না, এমন প্রশ্ন করতেই নাসীরুদ্দীন কোনো উত্তর দেননি বলে দাবি করেন মেঘনা।