প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার আওতায় আনা হয়েছে। এই খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই অর্থ বিতরণের দিনটি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, অতীতে এই দিনটি হাজারো কোটি টাকা ব্যয়ের মাধ্যমে উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই অর্থের বড় একটি অংশ শিক্ষকদের কল্যাণে ব্যয় করছে। তিনি জানান, এই ট্রাস্টের মাধ্যমে একজন শিক্ষক সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন।
নিজের মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, সময়ের অভাবে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ এবং কারিগরি শিক্ষা মেলার মতো কিছু উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি বিগত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, আগের শাসনামলে এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল।
আর আজকে এই দিনে প্রধানমন্ত্রী আমাদের ২ হাজার ১০০ কোটি টাকা দিয়েছেন।
১৮০ দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো কয়েকটি কাজ আমরা করতে পারেননি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “একটি হচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ।
আমরা পারিনি তার প্রিয় বিষয়, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কারিগরি শিক্ষার ফেয়ার।
সেগুলো তার সময়ের অভাবে করতে পারিনি।