বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। এমন আবহাওয়া পরিস্থিতিতে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বাতাসের মান বর্তমানে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৫টি শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে দেখা গেছে, ঢাকা ৪৬তম অবস্থানে রয়েছে। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৫৮, যা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও নির্মল বাতাসের ইঙ্গিত দেয়।
বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যাদের স্কোর ১৯৫। এছাড়া ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং, ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দুবাই।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বাতাসের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। স্কোর ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। ঢাকার বর্তমান স্কোর ৫৮ হওয়ায় তা সহনীয় মাত্রার মধ্যেই রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় রাজধানীর একিউআইI স্কোর রেকর্ড করা হয় ৫৮, যা ‘মাঝারি’ মানের বাতাস নির্দেশ করে।
ফলে আজ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও অপেক্ষাকৃত নির্মল বাতাস পাচ্ছেন ঢাকাবাসী।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত